২০১৯ সালের মার্চ মাসে ভারতের মধ্যপ্রদেশের সভাপুর থানার বাসিন্দা সত্যেন্দ্র শুক্লের (৫০) বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর থেকেই উধাও হয়ে যান তিনি। দুই বছর পর দেশটির উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার এক মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে ‘সাধু’ সেজে দুই বছর যাবত ওই মন্দিরে লুকিয়ে ছিলেন তিনি।
সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালোজাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মামলা দায়ের হয়েছিল। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।
সভাপুর থানার ইনচার্জ এসপিএস চান্ডেল বলেন, অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।












