spot_img
spot_img

হামাসের রকেট ঠেকাতে আমেরিকার কাছে টাকা চায় ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস হামলার পাল্টা জবাবে ইহুদিবাদী ভূখণ্ডে হাজার হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তবে ইসরাইলের রকেট প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রত্যাশা ছিল রকেটগুলোর অধিকাংশই ঠেকিয়ে দেওয়ার। কিন্তু দেশটির রকেট প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের সব রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে।

এ কারণে নিরাপত্তা সংকটে ভুগছে দখলদার রাষ্ট্রটি। তাই আয়রন ডোমের খুঁত সারতে আমেরিকার কাছে ডলার সহায়তা চেয়েছে ইসরাইল।

আজ বৃহস্পতিবার (৩ জুন) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্দজ ওয়াশিংটন সফর করবেন। সেখানে তিনি তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকার কাছে আয়রন ডোমের খুঁত সারতে ১ বিলিয়ন ডলারের অনুরোধ জানাবেন। এ তথ্য জানায় আমেরিকার সিনেটর লিন্ডসি গ্রাহাম।

সম্পতি গাজায় ইসরাইলের হামলার পাল্টা জবাবে দেশটিতে প্রায় চার হাজার রকেট ছুড়েছে হামাস। ইসরাইলের আয়রন ডোম হামাসের সব রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ