spot_img
spot_img

ইসরাইলে ঐক্যমতে পৌঁছেছে বিরোধী দলগুলো, শেষ হতে যাচ্ছে নেতানিয়াহুর যুগ

ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে দেশটির বিরোধী দলগুলো। এর মধ্য দিয়ে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। তার স্থলে আসছেন দেশটির ইয়ামিনা পার্টির প্রধান ও সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত।

বৃহস্পতিবার (৩ জুন) ইসরাইলের বিরোধী দল ইয়েস আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড ঘোষণা দেন যে, আটটি দলের একটি জোট গঠন হয়েছে।

তিনি জানান, জোট গঠনের বিষয়টি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জানানো হয়েছে।

প্রেসিডেন্টকে দেওয়া নোটে বলা হয়, বেনেতের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লাপিড। তিনি দায়িত্ব নেবেন ২০২৩ সালের ২৭ আগস্ট থেকে।

জোটের অন্য দলগুলো হচ্ছে- ইয়াস আতিদ। যাদের আসন সংখ্যা ১৭। বেনি গান্দজ নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। যাদের আসন সংখ্যা ৮। এরপর এভিগডোর লিবারম্যানের ইসরাইল বেইতেইনু। এ দলের আসন সংখ্যা ৭।

মেরেভ মিখাইলের লেবার পার্টির আসন ৭টি, নাফতালি বেনেতের ইয়ামিনা পার্টির আসন ৭টি, গিডেউন সারের নেতৃত্বাধীন নিউ হোপের আসন ৬টি, নিটজান নিতজান হোরোভিটসের নেতৃত্বাধীন মেরেটজের আসন ৬টি এবং মনসুর আব্বাস নেতৃত্বাধীন রাম পার্টির আসন সংখ্যা ৪।

এদিকে সরকার শপথ নেওয়ার আগে নেসেটে আস্থা ভোটের প্রয়োজন হবে। প্রেসিডেন্ট রিভলিন যতদ্রুত সম্ভব পার্লামেন্টে আস্থাভোটের আয়োজনের আহ্বান জানিয়েছেন। নেসেটে ৬১ আসন পেলে তবেই সরকার গঠন করতে পারবে বিরোধী এই জোট। আর এর মাধ্যমেই ১২ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ