spot_img
spot_img

বাজেট নিয়ে আজ আ. লীগের সংবাদ সম্মেলন

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ।

শনিবার (৩ জুন) এ সংবাদ সম্মেলন করবে দলটি। এর আগে, শুক্রবার (২ জুন) আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ