রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (৩ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৬৭১ পিস ইয়াবা, ৩ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ৩৭৪ গ্রাম হেরোইন ও ৫৪০০ মি.লি. দেশী মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।










