spot_img

আজিজ-বেনজীর কাণ্ডে সেনাবাহিনী ও পুলিশের সম্মান নষ্ট হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকদিন যাবত আপনারা পত্রপত্র পত্রিকা খুললেই দেখতে পারবেন বেনজীরের নজিরবিহীন দুর্নীতি। একইসাথে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তাকেও স্যাংসান দেয়া হয়েছে। একজন এমপিকে পার্শ্ববর্তী দেশে টুকরো টুকরো করা হয়েছে। এই হলো সরকারের চেহারা।

তিনি বলেন, এখন সেনাবাহিনীর অবস্থা কী? বাহিনী হিসেবে তার সম্মান-ইজ্জত কোথায় থাকে, যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংসান দেয়া হয়। পুলিশ বাহিনীর মান-ইজ্জত কোথায় থাকে, যখন তার সাবেক আইজিপিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। অর্থাৎ এই সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা বার বার বলি, সাহস থাকলে আসেন না একটা নিরপেক্ষ নির্বাচন করেন। অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন হবে, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। এই সরকারের শাসনকালে দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচনেই প্রহসন হয়েছে। এরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে একটা দানব সরকার সবকিছু ধ্বংস করেছে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাহিদা রফিক, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ