spot_img

অবশেষে আলোচিত সাইফার মামলা থেকে খালাস পেলেন ইমরান খান

আলোচিত সাইফার মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

সোমবার ইসলামাবাদের হাইকোর্ট এক রায়ে আলোচিত এই মামলা থেকে দু’জনকে খালাস দিয়েছেন।

এই মামলায় গত ৩০ জানুয়ারি ইমরান খান ও শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছিল দেশটির নিম্ন আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন ইমরান খানের আইনজীবীরা।

সোমবার সেই আবেদনের ওপর শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত রায়ে ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন ইসলামাবাদের হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ।

সূত্র : ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ