spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সালাম ১৫ নম্বর ক্যাম্পের এইচ-৭ ব্লকের বাসিন্দা।

৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সালামকে আটক করার পর তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ