spot_img
spot_img

সরকার ব্যবস্থা না করলে নিজেই শপথ পড়ে চেয়ারে বসে যাবো: ইশরাক

শপথ গ্রহণের ব্যবস্থা না করলে নিজে নিজেই শপথ পড়ে চেয়ারে বসে যাওয়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর গুলিস্তানে নগর ভবনে মেয়রদের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, নগর ভবন কীভাবে চলবে, তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না।

তিনি বলেন, মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে, তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশরাক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ