প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এটি নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন।
তিনি বলেন, আগামীতে টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা থাকবে না। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার দেওয়া হবে। সেই টাকা আলাদা করে রাখা হয়েছে। দেশের জনগণের এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই।
শুক্রবার (২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা পৌঁছানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অবশেষে খুলতে চলেছে করোনা টিকার জট। গতরাতে ও শনিবার (০৩ জুলাই) ভোরে চীনের কাছ থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা এখন ঢাকায়। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার সাড়ে ১২ লাখ টিকাও ঢাকায় পৌঁছায় রাতে।










