spot_img
spot_img

জাপানে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ১৯ জন

জাপানের মধ্যাঞ্চলীয় একটি পর্যটন শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অনেক ঘরবাড়ি মাটি চাপা পড়েছে এবং এই ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছে।

শনিবার (৩ জুলাই) প্রবল বর্ষণের কয়েকদিন পর সেখানে এই ভূমিধসের ঘটনা ঘটলো।

জানা গেছে, দেশটির টোকিও’র দক্ষিণপশ্চিমের অতামিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশকিছু ভবন ভেসে যায় এবং আরও অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সেখানে একটি পার্বত্য সড়কের ওপর ভূমিধসের সময় লোকজন দৌড়ে পালিয়ে যায়।

শিজুওকা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ভূমিধসের ঘটনায় ১৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার নিখোঁজদের উদ্ধারে সামরিক সহযোগিতার আবেদন জানিয়েছে।

অতামি নগরের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। আবার কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতের তোড়ে ভেসে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ