spot_img
spot_img

ভারতে ভূমিধসে নিহত ২৫ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুরে ভূমিধসে চাপা পড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের। এ ঘটনায় এখনো প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২ জুলাই) ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লোকদের অনুসন্ধান চালিয়ে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতদের বেশির ভাগই ছিল আঞ্চলিক আর্মির সংরক্ষিত সেনা সদস্য যারা রেলওয়ে প্রকল্পে কাজ করছিল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চাপা পড়া লোকদের মধ্যে এ পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, রাতে আর কাউকে উদ্ধার করা যায়নি। ১২ জন সংরক্ষিত সেনা ও ২৬ জন বেসামরিক লোক এখনো নিঁখোজ রয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, বৃষ্টিপাতে ভূমিধসের পরিস্থিতি আরো গুরুতর নাজুকদ এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ