আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এ বছর হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ রবিবার (৩ জুলাই) সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মোট ১৬৭টি ফ্লাইটে তারা সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি, সৌদি এয়ারলাইনসের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ১০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন।










