spot_img

নামাজে গিয়ে রিক্সা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিলেন চরমোনাই পীর

নোয়াখালীতে নামাজে গিয়ে রিক্সা হারানো তাজুল ইসলামকে রিক্সা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতী মুহাম্মাদ রেজাউল করীম।

আজ রোববার (৩ জুলাই) নোয়াখালী সফরে গিয়ে বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলামকে একটি রিক্সা কেনার অর্থের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের বাসিন্দা রিকশা চালক তাজুল ইসলাম এক মাসের অধিক সময় যাবৎ রিক্সা হারিয়েছে।

জানা যায়, তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে রিক্সা আর পায়নি। রিকশা চুরি হয়ে হওয়ায় উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে বিমুষড়ে পড়েছিলেন বৃদ্ধ রিকশা চালক তাজুল ইসলাম।

নতুন রিক্সা পেয়ে তাজুল ইসলাম চরমোনাই পীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ