spot_img
spot_img

সরকারি খরচে বিদেশ ভ্রমণ-গাড়ি কেনা বন্ধ ঘোষণা

চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে কৃচ্ছতাসাধনে ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের বিদেশ ভ্রমণ ও সরকারি দপ্তরে গাড়ি কেনা বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। সেই সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও ২৫ শতাংশ অর্থ সাশ্রয়ের নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল রবিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পাঠানো পরিপত্রে এসব নির্দেশনা দেয়া হয়। তবে অত্যাবশ্যকীয় কিছু ক্ষেত্রে সরকারি ব্যয়ে সীমিত আকারে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন দেশের দেয়া স্কলারশিপ ও ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যায়ন।

সেই সাথে সরবরাহকারি, ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে কারিগরি জ্ঞান অর্জন ও বিভিন্ন পণ্যের গুনগত মান পরিদর্শনের উদ্দেশে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে মোটরযান, জলযান ও আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে দশ বছরের পুরোনো যানবাহন প্রতিস্থাপনে সরকারি অর্থ ব্যয় করা যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ