spot_img
spot_img

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর ইমাম রেজা মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। ইরানের মাশহাদ শহরের পবিত্র এই মাজার থেকে পতাকাটি আনা হয়।

আগামী ৯ জুলাই এই মাজারেই খামেনির লাশ দাফন করা হবে। এর আগে ইরানে এখন শোক ও বিদায় অনুষ্ঠান চলছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় খামেনি নিহত হন।

জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি আল জাজিরাকে এই পতাকার তাৎপর্য জানিয়েছেন। তিনি বলেন, এই লাল পতাকাটি মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক।

শিয়া ইসলামে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন।

নাদের হাশেমি আরও বলেন, কারবালার যুদ্ধে ইমাম হোসেনের মৃত্যু ও শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক আদর্শ। আর তাই মার্কিন ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতার এই মৃত্যুকে সেই ঘটনার সাথে তুলনা করার চেষ্টা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ