spot_img

পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মারা গেছেন

পুলিশের সাথে সংঘর্ষে মারাত্মক আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজধানীর গ্রিন রোডস্থ কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে গুলিতে আহত হয়েছিলেন তিনি।

আজ সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ