spot_img
spot_img

পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িত আমেরিকা: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকা ও ইসরাইল শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িত।

সোমবার (৩ আগস্ট) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ইসমাইল বাঘাই বলেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি ও বিভিন্ন দেশের ঘাঁটি ব্যবহারের কারণে অস্থিতিশীলতা বেড়েছে। পরিস্থিতি যাতে আরো খারাপ না হয়, সে জন্য এই অঞ্চলের দেশগুলো প্রচেষ্টা চালাতে চাইবে, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, ইয়েমেন সংকট দেশটির নিজস্ব বিষয় এবং এটি সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে ইয়েমেন ইস্যুকে যুক্ত করা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা।

তিনি আরও, আমেরিকার সঙ্গে আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি। তবে চীনসহ কয়েকটি দেশ উত্তেজনা কমাতে সহায়তার চেষ্টা করছে।

বাঘাই বলেন, ইরান-আমেরিকা বিষয়ে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং প্রয়োজন অনুযায়ী কাতারও সহযোগিতা করছে।

তিনি বলেন, গত ৭-৮ দিন ধরে ওমানের সঙ্গে আলোচনা চলছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে। পাশাপাশি অঞ্চল ও অঞ্চলের বাইরের কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ