spot_img
spot_img

তাইওয়ানের কাছে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা

তাইওয়ানের কাছে ১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে জাহাজ বিধ্বংসী ও আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন। এর মাধ্যমে আমেরিকা-চীন সম্পর্ক আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আমেরিকার সামরিক দপ্তর পেন্টাগনের নিরাপত্তা করপোরেশন এজেন্সি এই তথ্য জানিয়েছে।

এজেন্সি জানায়, তাইওয়ানের কাছে যে অস্ত্র বিক্রি করা হবে, তার মধ্যে ৬০টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এন্টি শিপ মিসাইল), ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র (এয়ার টু এয়ার মিসাইল) এবং নজরদারি রাডার কর্মসূচি।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘পলিটিকো’ তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রি চুক্তির খবর প্রকাশ করে। তবে আমেরিকার সংসদের নিন্মকক্ষ কংগ্রেস এই বিক্রির অনুমোদন নাও দিতে পারে। যদিও তার সম্ভাবনা কম কারণ, আমেরিকার প্রধান দুই রাজনৈতিক দলের আইনপ্রণেতারা তাইওয়ানকে দৃঢ়ভাবে সমর্থন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ