spot_img
spot_img

মার্কিন নিষেধাজ্ঞার পেছনে ১০০ মিলিয়ন ডলারের প্রকল্প : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যে আধা সামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার সময় তিনিসহ কিছু র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, এটা ১০০ মিলিয়নের মার্কিন ডলারের প্রজেক্ট। এই নিষেধাজ্ঞা হলো তার ফলাফল। এর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ সফর উপলক্ষে তাঁর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, ২৫ মিলিয়ন ডলারে তার নেপথ্যে তিন বছর ধরে একটি চক্রের নিয়োগ দেওয়া চারটি লবিং ফার্ম কাজ করেছে। এই সংস্থাগুলো অবশেষে মার্কিন সরকারকে র‌্যাব এবং আমার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল।

অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, মার্কিন সরকার যে জোরপূর্বক গুম করার অভিযোগ করেছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ