spot_img

মাওলানা শরীফের মুক্তি দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইনের মুক্তি দাবি করেছে সংগঠনের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অন্যায়ভাবে উলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। জেল-জুলুম ও ভয় ভীতি দেখিয়ে খেলাফত প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকানো যাবে না।

নেতৃবৃন্দ অবিলম্বে মাওলানা শরীফ হোসাইন সহ আটককৃত সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ