spot_img
spot_img

পরিবেশ বিনষ্ট করে কোনো পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন নয়: মীর হেলাল

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে কোনো ধরনের পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে করতে দেওয়া হবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পার্বত্য অঞ্চলের পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে কোনো ধরনের পর্যটন বা অবকাঠামোগত উন্নয়ন পার্বত্য চট্টগ্রামে এলাউ করা হবে না। পরিবেশকে সঙ্গে নিয়ে পর্যটন বিকাশ বা অবকাঠামোগত উন্নয়ন যাই হোক পরিবেশকে অক্ষত রেখে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব।’

দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যেখানেই আমরা দুর্নীতির আলামত দেখতে পাব বা প্রমাণ পাব সেখানে আমরা কঠিন ব্যবস্থা নেব। আমরা সকলে সমন্বিতভাবে কাজ করে এই অঞ্চলটাকে অন্যতম সমৃদ্ধ এবং সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ