spot_img
spot_img

ইরানে বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

ইরানে বিয়ের অনুষ্ঠানে আমেরিকার হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘের নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের এসব কথা জানান।

ডুজারিক বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘এই উত্তেজনা বৃদ্ধি থেকে অঞ্চলের খুব কম দেশই মুক্ত রয়েছে। কারণ আকাশপথ ও নৌপথগুলো এখনো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।’

ডুজারিক জানান, ‘সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। উত্তেজনা আরও বাড়লে তা বেসামরিক নাগরিক এবং বৃহত্তর অঞ্চল ও এর বাইরের জন্য বিধ্বংসী পরিণতি বয়ে আনবে।’

তিনি আরও জানান, গুতেরেস আমেরিকা ও ইরানকে জরুরি ভিত্তিতে কূটনীতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সংলাপ ও আলোচনার মাধ্যমেই একটি ব্যাপক ও স্থায়ী সমাধান সম্ভব বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা, জাতিসংঘ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ