spot_img
spot_img

আমেরিকাসহ সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী আফগানিস্তান: মাওলানা মুজাহিদ

আমেরিকার সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রয়োজন বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, এ ধরনের সম্পর্ক আরও অনেক আগেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে ‘গভর্নমেন্ট ইন দ্য মিডিয়া মিরর’ কর্মসূচির পঞ্চম অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, গত হিজরি বছরে অন্যান্য দেশের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, ট্রানজিট ও কনস্যুলার সম্পর্ক সম্প্রসারণে ইমারাতে ইসলামিয়া অগ্রগতি করেছে।

তিনি বলেন, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি শুধু আমেরিকাকেন্দ্রিক নয়। যেসব দেশের সঙ্গে বর্তমানে আফগানিস্তানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের সঙ্গেও ইমারাতে ইসলামিয়া সম্পর্ক গড়ে তুলতে চায়।

ইমারাতে ইসলামিয়ার মাদকবিরোধী কার্যক্রমের কথা তুলে ধরে মাওলানা মুজাহিদ বলেন, গত হিজরি বছরে ৪৬ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ হাজার ১৫৯ টনেরও বেশি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে ২১ হাজার ৫০০ হেক্টরেরও বেশি জমিতে মাদকজাত ফসল ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মাদক উৎপাদনে ব্যবহৃত ৫৩৩টি স্থাপনাও ধ্বংস করা হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ