spot_img
spot_img

নিজেদের বিরুদ্ধে অবস্থান নিলে ব্রিটেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসরাইল

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ব্রিটেন কোনো পদক্ষেপ নিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

গিদিওন সার বলেন, “ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, অথচ তার কোনো জবাব আসবে না, সেই যুগ শেষ হয়ে গেছে।”

ব্রিটেনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরাইল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

তিনি আরও বলেন, ব্রিটেন যদি ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইসরাইলও ব্রিটেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কী ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট কিছু জানাননি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। তবে লন্ডন কোনো ‘ভুল পদক্ষেপ’ নিলে তেল আবিব তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র : ওয়াইনেট ও টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ