spot_img

শিশু-কিশোরের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চাই: পলক

ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বে যেন আর কোনও শিশুকে শেখ রাসেলের মতো জীবন দিতে না হয়। এরকম কলঙ্কজনক অধ্যায় যেন আর কেউ তৈরি করতে না পারে, সেজন্য আমরা দেশের প্রতিটি শিশু-কিশোরের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, শেখ রাসেলের সংগ্রামী জীবন এবং তার যেই মর্মান্তিক হত্যাকাণ্ড তুলে ধরতে চাই।

রবিবার (৩ অক্টোবর) শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘শেখ রাসেল ওয়েবসাইট ও অনলাইন কুইজ প্রতিযোগিতা উদ্বোধন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের এই দেশের কোটি কোটি শিশু, কিশোর ও তরুণদের কাছে শেখ রাসেলের জীবন ও শৈশবকে তুলে ধরা হলো এই দিবসের অন্যতম উদ্দেশ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ