রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রবিবার (২ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার (৩ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫২৭ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশিমদ ও ১১ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।











