রাষ্ট্র সংস্কারের গঠিত ৬ কমিশনের কার্যক্রম শুরু আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কার্যক্রমের জন্য সুপারিশ নেবেন তারা। এর অংশ হিসেবে আগামী শনিবার প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠকে করবে বিএনপি।
শনিবার (৫ আক্টোবর) রাষ্ট্রপতির বাসভবন যমুনায় এই বৈঠকে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে শুনেছি। আগামী শনিবার হবে। তবে ওইদিন কখন বৈঠক হবে জানি না।











