ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইহুবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বলে মন্তব্য করেছেন অবৈধ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত।
মঙ্গলবার (২ নভেম্বর) গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনের ফাঁকে এক দুই আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমার দলে যোগ দিন। জবাবে হাসিতে মেতে ওঠেন মোদি।
নাফতালি বেন্নেত বলেন, আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনিই সেই ব্যক্তি যিনি ভারত ও ইসরাইলের সম্পর্ক নতুন করে শুরু করেছেন। এই গভীর সম্পর্ক দুই অনন্য সভ্যতার মধ্যে – ভারতীয় সভ্যতা এবং ইসরাইলি সভ্যতা। আর আমি জানি এই সম্পর্ক আপনার হৃদয় থেকে উৎসারিত।
কপ২৬ জলবায়ু সম্মেলনের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি ও নাফতালি বেন্নেত। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মত বিনিময়ের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হন তারা।











