ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিকতার দিয়ে এগিয়ে যাচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকল কাজ শুরু হলেও স্বাস্থ্যবিধি যথাযথ পালনে গুরুত্ব দিচ্ছে বিশ্ব। এমতাবস্থায় জলবায়ু সম্মেলনে ঘটেছে এক বিব্রতকর ঘটনা। মোদির স্বাস্থ্যবিধি ভঙ্গের এমন ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আরও এক নতুন ঘটনা।
জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদির মাস্কহীন আলিঙ্গনে অস্বস্তিতে পড়েন জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। যা নিয়ে ইতোমধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও তিরস্কার করেছেন।
কয়েকদিন আগে রোমে জি-২০ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে একের পর এক রাষ্ট্রনেতাকে আলিঙ্গন করেছেন মোদি।
শনিবার ভ্যাটিকানে গিয়েও পোপ ফ্রান্সিসের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন তিনি।











