spot_img
spot_img

কুমিল্লার ঘটনায় ১৭ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ এর আদালত এ আদেশ দেন।

কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন মামলার ১৮ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

বিচারক ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর এক আসামির বয়স ১৮ না হওয়ায় তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়।

গত ১৩ অক্টোবর কুরআনুল কারীমকে অবমাননার ঘটনায় কুমিল্লায় পূর্জামণ্ডপে ও মন্দিরে সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ