সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দুপুরের দিকে উপজেলার ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। তাদের লাশ সীমান্তের ওপারে রয়েছে।
নিহতরা হলেন কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর আলী ওরফে আছই (২৫) ও একই গ্রামের হান্নান মিয়ার ছেলে আরিফ মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে আসকর ও আরিফ ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।










