spot_img
spot_img

শেরপুরে ডায়রিয়ার প্রকোপ; হাসপাতালে ওষুধ সংকট

শেরপুর সরকারি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ ছাড়াও একদিনে জেলা হাসপাতালে ১২৮ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২ নভেম্বর) সারাদিন ওই হাসপাতালে ভর্তি হয় রোগী।বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।

জানা গেছে, জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৬টি সিট থাকলেও স্বাভাবিকভাবে ২০ জন রোগী চিকিৎসা নিতে পারেন। গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে শেরপুর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

এদিকে এক সপ্তাহে প্রায় ছয় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বুধবার ২৪ ঘণ্টায় ১২৮ জন রোগী শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে এক সপ্তাহে অন্তত সহস্রাধিক রোগী চিকিৎসা নেন।

হঠাৎ করে আশঙ্কাজনকভাবে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কোনো জায়গা খালি নেই। ইতোমধ্যে রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। একই সঙ্গে জেলা হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন ও ওষুধ সংকট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ