spot_img
spot_img

যে কারনে এরদোগানকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

গত শনিবার কৃষ্ণ সাগরে নিজেদের নৌবহর আক্রান্ত হওয়ার পর শস্য রপ্তানি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া।

তবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যস্থতায় চারদিনের মাথায় বুধবার এই চুক্তিতে আবারো ফিরতে রাজি হয় রাশিয়া। এরদোগানের চেষ্টাতেই এটা সফল হয়েছে।

এদিকে রাশিয়া শস্য রপ্তানি চুক্তিতে ফিরে আসায় এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

বুধবার তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই ধন্যবাদ জানান তিনি।

বুধবার দুপুর থেকে পুনরায় খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ শুরুর কথা জানায় রাশিয়া।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শস্য রপ্তানি চুক্তি নিয়ে টেলিফোনে কথা বলার পর মস্কোর পক্ষ থেকে চুক্তিতে ফেরার ঘোষণা আসে।

এ চুক্তির আগে ইউক্রেনের বিভিন্ন বন্দর ও গুদামে ২ কোটি টনের বেশি খাদ্যশস্য আটকা পড়ে। এতে করে বিশ্বে খাদ্য সঙ্কট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কা কাটে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায়।

কিন্তু গত সপ্তাহে নৌ বহরে হামলার দোহাই দিয়ে রাশিয়া যখন চুক্তি থেকে সরে যায় তখন বিশ্বজুড়ে ফের নতুন করে শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কা আবারও কেটেছে প্রেসিডেন্ট এরদোগানের হাত ধরেই।

চুক্তিতে ফেরার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পেয়েছে, কৃষ্ণ সাগরের শস্য করিডোর ব্যবহার করে ইউক্রেন কোনও হামলা করবে না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
spot_img
spot_img
spot_img

সর্বশেষ