সঠিক সময় নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে সমাবেশ করছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের ওয়াজিরাবাদে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ইমরান খান।
ইমরান খানের এভাবে আহত হওয়ার খবরে দুশ্চিন্তার ছায়া নেমেছে ক্রিকেটবিশ্বেও। কেননা, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি।
সাবেক অধিনায়ক ইমরান খানের এমন অবস্থা জানার পরে সুদূর অস্ট্রেলিয়া থেকে দোয়া চেয়েছেন বর্তমান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। একইসাথে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এবার ইমরান খানের উপর হামলার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমও।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সাবেক টাইগার অধিনায়ক লিখেছেন, পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে গুলি করা শুনে মর্মাহত। তার দ্রুত সুস্থতা কামনা করছি ইনশাআল্লাহ।











