spot_img

৭ ও ৮ নভেম্বর চট্টগ্রাম জিরি মাদরাসার বার্ষিক সভা

দেশের ঐতিহ্যবাহী শতবর্ষী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম আল জামিয়াতুল আরবিয়া ইসলামিয়া জিরি মাদরাসার ১১৮তম দুইদিন ব্যাপী বার্ষিক সভা আগামী বৃহস্পতি ও শুক্রবার (৭ও ৮ নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (৩ নভেম্বর) ইনসাফকে এ তথ্য নিশ্চিত করেছেন জিরি মাদরাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ।

এ সভায় বক্তব্য রাখবেন, চট্টগ্রাম বাবুনগর মাদরাসার মুহতামিম আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী,পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা মামুনুল হক,মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক মাদানি,পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মুফতী শাখাওয়াত হোসাইন রাজী,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,মুফতী রেজাউল করীম আবরার ও মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ