সরকার পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হান্নান মাসউদ।
তিনি বলেন, নয় মাসে ব্যাংক লুট, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়েই ব্যস্ত সরকার। একই সঙ্গে বিরোধী মত দমন নিয়েও ব্যস্ত দলটি। শ্রমিক অসন্তোষের জন্য একমাত্র তারেক রহমানের অপরিপক্ক সিদ্ধান্তই দায়ী।
এনসিপির এই নেতা বলেন, এমন সব উপদেষ্টা ও মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সরকার বারবার লুটেরা গোষ্ঠীকে সুযোগ করে দিচ্ছে।
প্রতিটি খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের দাম ও চালের দাম যে পরিমাণ বেড়েছে, তা শ্রমিকদের বেতনের সঙ্গে যুক্ত করতে হবে। মুদ্রাস্ফীতির সঙ্গে বেতন সমন্বয় করতে হবে।
হান্নান মাসউদ বলেন, যেকোনো আন্দোলনে সরকার নিষিদ্ধ দলকে খুঁজে পায়। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের ইন্ধনের দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না।











