spot_img
spot_img

আমেরিকাকে আধিপত্যবাদী ও একতরফা কর্তৃত্বের মনোভাব বাদ দিতে হবে: ইরান

আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের অবজ্ঞাসূচক ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি সমমর্যাদা ও আন্তর্জাতিক আইন মেনে আমেরিকার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার আচরণের সমালোচনা করে বাঘাই বলেন, ওয়াশিংটন অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করে না। বরং নিজেদের অবস্থান থেকে অন্যদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে।

তিনি বলেন, রাষ্ট্রগুলোর পারস্পরিক সমতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ নীতি। কিন্তু যুক্তরাষ্ট্র শুধু ইরানের ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের সঙ্গেও আচরণের সময় এসব নীতি লঙ্ঘন করে। এ প্রসঙ্গে ফিলিস্তিন, কিউবা ও ভেনেজুয়েলার নাম উল্লেখ করেন ইরানের এই মুখপাত্র।

বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ অন্য দেশের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। বরং পারস্পরিক সম্মান, সমতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ