spot_img
spot_img

রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান করোনায় আক্রান্ত

অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার থেকে জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। রুহুল কবির রিজভী তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

রুহুল কবির রিজভীও কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করে বর্তমানে বাসায় আছেন। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন বিএনপির এই নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ