spot_img
spot_img

বরিস জনসন ব্রিটেন সার্কাসের প্রধান ‘ভাঁড়’: ম্যাক্রো

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘ভাঁড়’ বলে বিস্ফোরক মন্তব্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার (৩ ডিসেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগত এক আলাপচারিতায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি এই মন্তব্য করেন বলে ফরাসি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ফরাসি সাপ্তাহিক রম্য ম্যাগাজিন লে কানাড এনচেইনে প্রকাশিত খবরে বলা হয়, দুই ইউরোপীয় দেশের মধ্যে অভিবাসী নিয়ে চলা সংকটের মধ্যেই ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যক্তিগত এক আলাপচারিতায় জনসনকে ব্রিটিশ সার্কাসের প্রধান ভাঁড় হিসেবে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, ব্রেক্সিটের ফলে সৃষ্ট সংকটে বরিস জনসন প্যারিসকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন। এটি দুঃখজনক যে বড় একটি দেশ যার সাথে আমরা বিপুল কিছু করতে পারি, এক ভাঁড়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

সূত্র : ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ