মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

বনানীতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে সন্দেহে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর বনানীতে সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে সন্দেহে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ।

বনানী থানার ওসি গণমাধ্যমকে নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, সেখানে সন্ত্রাসবাদীদের সদস্য রয়েছে।

তিনি আরও বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এখানে সন্ত্রাসবাদীরা অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ