spot_img
spot_img

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৫ জন শনাক্ত

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৭১৬ জনে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় দুই দশমিক ৯৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৩ জন নগরের এবং দুজন রাঙ্গুনিয়ার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে তিনজন, অ্যান্টিজেন টেস্টে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে পাঁচজন, শেভরন হাসপাতাল ল্যাবে আটজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে চারজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে আটজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ