spot_img

কুড়িগ্রাম সীমান্তে চাকুসহ ভারতীয় যুবককে আটক করল জনতা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চাকুসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪২-এর কাছে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা গংগাহাট আজোয়াটারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে বিজিবি বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করে। তার নাম আনারুল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, সোমবার রাতে আনারুল চাকুসহ বাংলাদেশে প্রবেশ করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা চোর সন্দেহে ওই যুবককে আটক করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান। পরে স্থানীয় হরেকৃষ্ণ চন্দ্র রায়সহ কয়েকজন মিলে ওই ভারতীয় যুবককে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হরেকৃষ্ণ চন্দ্র রায় আহত হলে তাকে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয়রা ভারতীয় ওই যুবককে পুলিশে হস্তান্তর করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ