spot_img

ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু রেল সংযোগের কাজ শেষ করতে পারবো: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু দিয়ে যেদিন গাড়ি চলবে, একই দিন রেল চালুর পরিকল্পনা ছিল। এখন সেতুর দুই পারে ঢাকা-মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ চলছে। কিন্তু পদ্মা সেতুতে রেল লাইন স্থাপনের কাজ বন্ধ আছে। সেতু নির্মাণ সংশ্লিষ্টরা সেখানে কাজ শুরু করতে দিচ্ছেন না। আগামী জুনে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর পুরোদমে রেল লাইন স্থাপনের কাজ শুরু হবে। আশা করি ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করতে পারবো।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর রেল ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন স্থাপনের কাজও শেষ হবে। চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের দুই-তৃতীয়াংশের বেশি কাজ শেষ হয়েছে। কক্সবাজারে আইকনিক রেল স্টেশন স্থাপনসহ এই পথে সাতটি লোকাল রেল স্টেশন স্থাপন করা হচ্ছে। আশা করি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের আওতায় রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের পরিকল্পনা ছিল। এই রেল লাইন ঘুমধুম থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা ছিল। যা ট্রান্সলেশন রেলওয়ের কোয়ার্টারে সঙ্গে সংযোগ স্থাপন করবে। কিন্তু মিয়ানমার অংশে এই রেললাইন স্থাপনের সমীক্ষা করা হয়নি। তাই প্রকল্পের ওই অংশের কাজ বন্ধ আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ