spot_img
spot_img

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশার ঘনত্বের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, রাত ৩টার দিকে মাঝ পদ্মা নদীতে হঠাৎ করেই কুয়াশায় ছেয়ে যায়, ফেরির দিক-নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে আসলে পূনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ