spot_img
spot_img

ছয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কমে আসায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মধ্যরাতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে আসায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ