বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপিকে ছাড়াই আগামীকাল শুরু হবে সংসদের ২১তম অধিবেশন

বিএনপিকে ছাড়াই চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। পরে ১১ ডিসেম্বর ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ সবাই পদত্যাগ করেন। এ কারণে সংসদ অধিবেশনে বিএনপি ছাড়াই আগামীকাল শুরু হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় বসবে নতুন বছরের প্রথম এ অধিবেশন। এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহ্বান করেছেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে জাতীয় সংসদ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ