দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় এখন পর্যন্ত ৬৫ হাজার টনেরও বেশি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গাজ্জা কর্তৃপক্ষের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজ্জায় গণহত্যা পরিচালনায় এখন পর্যন্ত ৪৫ হাজারের অধিক মিসাইল ও বড় ধরণের বোমা বর্ষণ করেছে ইসরাইলী বিমান বাহিনী। তন্মধ্যে কিছু কিছু বোমার ওজন একেকটি ২ হাজার পাউন্ড। ধ্বংসযজ্ঞ ও জাতি নিধনের লক্ষ্যে এসব মিসাইল ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে তারা। লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বেসামরিক ফিলিস্তিনিদের এবং গাজ্জার আবাসিক এরিয়াগুলোকে।
বিবৃতিতে আরো বলা হয়, গাজ্জায় ইসরাইল কর্তৃক বিস্ফোরিত বোমাগুলো একত্রে ওজন ও শক্তির দিক থেকে জাপানের হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চায়তেও ৩গুণ বেশি ও শক্তিশালী। নির্বিচারে গণহত্যায় তারা আন-গাইডেড মিসাইল ও বোমা ব্যবহার করছে যা ডাম্ব বোমা বলে সর্বমহলে পরিচিত। গাজ্জায় এখন পর্যন্ত তারা যত বিস্ফোরণ ঘটিয়েছে তার দুই তৃতীয়াংশই আন-গাইডেড। এটি একথার প্রমাণ যে, ইহুদিবাদী ইসরাইল ইচ্ছাকৃতভাবে নারী-শিশু ও বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করছে। যা সুস্পষ্ট অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়া আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ বোমাও ব্যবহার করছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি। আমরা এমন ৯ ধরণের বোমা সনাক্ত করতে সক্ষম হয়েছি। সেগুলো হলো –
(১) বিএলইউ-১১৩ (২) বিএলইউ-১০৯ (৩) এসডিবিএস (৪) বাঙ্কার বাস্টিং (৫)জিবিইউ-২৮ (৬)আমেরিকান টাইপ (৭) সাদা ফসফরাস বোমা (৮) স্মার্ট বোমা ও (৯) হালবার্ড গুডুম মিসাইল।
সূত্র: মিডল ইস্ট মনিটর











