spot_img
spot_img

দ্বিতীয় ইজতেমা সাদপন্থীরা করতে পারবে কি না তা প্রশাসনই ঠিক করবে: মাওলানা হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সময়ে হবে। তবে দ্বিতীয় পর্বের ইজতেমা দিল্লীর সাদপন্থীরা করতে পারবে কি না তা প্রশাসনই ঠিক করবে।

শনিবার (৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাওলানা মামুনুল হক বলেন, ৩১ জানুয়ারিতেই প্রথম পর্বের ইজতেমা হচ্ছে। এ বিষয়ে কার্যক্রম চলমান আছে। কোনো সমস্যা নেই। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ফ্যাসিবাদী প্রেতাত্তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত।

সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল, ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থিদেরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। আগামী ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ