spot_img

সরকার রাজনৈতিক দলগুলোর সাথে লোক দেখানো সংলাপ করেছে: চরমোনাই পীর

সরকার রাজনৈতিক দলগুলোর সাথে লোক দেখানো সংলাপ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

তিনি বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে লোক দেখানো সংলাপ করেছে। রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতি সামান্যতম মূল্যায়ন না করে গঠিত ইসি আইন জনগণের কল্যাণ বয়ে আনবে না বরং চলমান সঙ্কট আরো ঘনিভূত করবে। তিনি সকল দল মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ‘জাতীয় শিক্ষক ফোরাম’ আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, যে দেশে আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙ্গে এবং বাচ্চারা ঘরে ফিরে, সে দেশে ইসলামী শিক্ষা নিয়ে চক্রান্ত বরদাশত করা হবে না। দুর্নীতিমুক্ত আদর্শ দেশ গড়ে তুলতে নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাতিল করতে হবে। এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত মাদরাসা ও স্কুলের মধ্যে বিরাজমান বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশর শিক্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার আহসানুলস্নাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, ইশতিয়াক আল আমিন, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলদেশ-এর মহাসচিব মো. আব্দুর রহমানসহ জেলা প্রতিনিধিগণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ